প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
লৌহজংয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ
মো. মানিক মিয়া, লৌহজং-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে পরিবেশ সচেতনতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ্যাবা গ্রুপ ও ডাচ ডেইরি। গতকাল রবিবার খলিলুর রহমান আইডিয়াল স্কুল, হলদিয়া ইউনিয়নের দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুমারভোগ ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে একযোগে ৩ হাজার ১০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ৩ হাজার ১০০টি ফুড প্যাকেট।

ডাচ ডেইরির ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন মিধার অর্থায়নে এবং খলিলুর রহমান আইডিয়াল স্কুল, ডাচ ডেইরি ফার্ম ও এ্যাবা গ্রুপের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন খলিলুর রহমান আইডিয়াল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর এ কে এম নাসির উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজ মোল্লা, গ্রাম নগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ, ডাচ ডেইরির অ্যাকাউন্ট ম্যানেজার প্রদীপ দাস, সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. জসিম মোল্লা পল্টু প্রমুখ।
বক্তারা বৃক্ষরোপণকে জীবনধারা হিসেবে গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, ‘আমরা যে পরিমাণ গাছ কাটছি, তার এক শতাংশও রোপণ করছি না। এভাবে চললে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাব? আমাদের এলাকায় সবুজের সমারহ ঘটাতে হবে। সারা দেশে ও বিশ্বে যেন বৃক্ষরোপণ বিপ্লব সৃষ্টি হয়—এটাই আমাদের প্রত্যাশা।’
শিক্ষার্থীরা চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা বলে, ‘আমরা গাছগুলোকে যত্ন করে রোপণ করব এবং বড় করব।’ উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও ডাচ ডেইরির কর্মকর্তারা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, শুধু গাছই নয়, পুষ্টিকর খাদ্যপ্যাকেটের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সক্ষমতা বাড়ানোরও চেষ্টা করা হয়েছে। তারা আশাবাদী, এই উদ্যোগ এলাকায় পরিবেশবান্ধব আন্দোলনের সূচনা করবে।
উল্লেখ্য, এ্যাবা গ্রুপ ও ডাচ ডেইরি দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কাজ করে আসছে। এবারের কর্মসূচি তাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত