প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
সিরাজদীখানে মোটরসাইকেল চুরির মামলায় ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মোটরসাইকেল চুরির মামলায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি ইয়ামাহা আর ১৫এম মডেল মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত রোববার রাতে উপজেলার চালতিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাফর (৪৩) এবং সিরাজদীখান উপজেলার চালতিপাড়া গ্রামের হারুনের ছেলে রেদোয়ান (২৮)।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত এই দুইজনকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে চুরি হওয়া ইয়ামাহা আর১৫এম মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত