এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পাশের হারে সেরা হয়েছে গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া জিপিএ-৫ বেশী পেয়েছে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। জানা গেছে, গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে পরীক্ষায় ৭২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৯৭ দশমিক ২২। দ্বিতীয় স্থানে রয়েছে হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ৫৪ জন অংশ নিয়ে ৫২ জন কৃতকার্য হয়েছে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৯৬ দশমিক ৩০। অপরদিকে তৃতীয় স্থান রয়েছে গজারিয়া ইউনিয়নের গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এবার ১২৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ১২৩ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পাসের হার ৯৬ দশমিক ০৯। অপরদিকে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে ২৫২ জন। তাদের মধ্যে ৯৮ জন অকৃতকার্য হওয়ায় শতভাগ পাসের তালিকায় স্থান পায়নি প্রতিষ্ঠানটি। তবে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। পাসের হার ৬১ দশমিক ১১।
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি চেষ্টা, শিক্ষকদের সঠিক তত্ত্বাবধান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় শতভাগ পাস করা সম্ভব হয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান যদি বার্ষিক কর্ম-পরিকল্পনা নিয়ে পাঠদান করে তাহলে ভবিষ্যতে শতভাগ পাস বাড়বে।#