প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
আন্দোলনকারীদের ১৫ দিনের আল্টিমেটাম সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে লৌহজংয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, লৌহজং-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেজগাঁও ইউনিয়নের সচেতন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে বেজগাঁও ইউনিয়নে সরকারি উন্নয়ন বরাদ্দ সুষমভাবে বণ্টন করা হয়নি। ফলে এলাকার অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। তারা ভবিষ্যতে সরকারি বরাদ্দ বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকল ওয়ার্ডে সমান গুরুত্ব দেওয়ার দাবি জানান।
মানববন্ধন চলাকালে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের প্রতিনিধি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. শুভ আহমেদ এসে ১৫ দিনের সময় চেয়ে মানববন্ধন থেকে বিরত থাকার অনুরোধ করে এবং মানববন্ধন অংশ গ্রহণকারী মেনে নিয়ে মানববন্ধন সমাপ্তি করেন।
মানববন্ধন থেকে অভিযোগ করা হয় বেজগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও বেজগাঁও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ তাহের মৃধা ও ইন্জিনিয়ার মাহাবুব হোসেন সরকারি সব বরাদ্দ নিয়ে যায়। বরাদ্দ তাদের ইচ্ছে মতো খরচ করে। আগামী ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধান না করলে আবারও রাস্তায় আন্দোলনে নামবেন এলাকাবাসী। এভাবে আল্টিমেটাম দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মাঝি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাওখয়াত হোসেন রিংকু মাষ্টার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক চৌকদার, ইসমাইল হোসেন মোল্লা, বিএনপি নেতা রাজ্জাক শেখ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকাশ আহমেদ বিদ্যুৎ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাদির শেখ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক আসলাম খানসহ বেজগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত