পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ২০০টি গাছের চারা উপহার পেলো বিডি ক্লিন মুন্সীগঞ্জ। কিডস ওয়ার্ল্ড অ্যান্ড ইয়ুথ ফাউন্ডেশন সোমবার বিডি ক্লিন মুন্সীগঞ্জকে উপহার দেয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডস ওয়ার্ল্ড অ্যান্ড ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান আয়নাল হক স্বপন, মহাসচিব মিজানুর রহমান এবং সমাজসেবক সাইদুর রহমান। তারা বিডি ক্লিন মুন্সীগঞ্জের জেলা সমন্বয়ক অমিত হাসানের কাছে ২০০টি গাছের চারা তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন মুন্সীগঞ্জের উপ-সমন্বয়ক (লজিস্টিকস) রিফাত হোসাইন, সদস্য রাতুল, রোদোয়ান এবং সংগঠনটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণদের পরিবেশ সংরক্ষণে আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।