প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
সিরাজদীখানে শহীদ সমুদ্রের কবর জিয়ারত ও দোয়া মাহফিল
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. মোস্তফা জামান সমুদ্রের পরিবারের খোঁজখবর নিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় তাঁর কবর জিয়ারত এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ শহীদ সমুদ্রের মধ্যপাড়া ইউনিয়নের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সমুদ্রের কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারসহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত