প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
গজারিয়ায় বিদ্যুৎ সেবার অসংগতি নিয়ে সচেতন সমাজ-পল্লীবিদ্যুতের মতবিনিময়.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎ সেবায় নানা অসংগতি নিয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সঙ্গে গজারিয়া সচেতন সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভবেরচর কলেজ রোড এলাকায় অবস্থিত গজারিয়া জোনাল অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গজারিয়া জোনাল অফিসের ডিজিএম আশ্রাফুল আলমের সঙ্গে বিদ্যুৎ বিলের অসংগতি, গ্রাহক হয়রানি এবং বিদ্যুৎ সেবার বিদ্যমান নানা সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গজারিয়া সচেতন সমাজের সভাপতি রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম, সিনেট বোর্ড সদস্য দেওয়ান হারুন অর রশীদ, জ্যেষ্ঠ সহসভাপতি হাসান জাহাঙ্গীর, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নূরে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার খান, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার সৈয়দ মো. শাকিল, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম সখী, সমাজকল্যাণ সম্পাদক আসাদুজ্জামান টিপু, কার্যনির্বাহী সদস্য রুহুল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় গজারিয়া সচেতন সমাজের নেতারা বিদ্যুৎ সেবায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিদ্যুৎ বিলের অসংগতি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকদের হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এ সময় ডিজিএম আশ্রাফুল আলম গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত