প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আধা কিলোমিটার পাইপ বিনষ্ট
তাজুল ইসলাম রাকিব
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে কৃষিজমি ভরাট ও বালুর গদি স্থাপনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া বাজার সংলগ্ন খড়িয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কৃষিজমি ভরাটের উদ্দেশ্যে ড্রেজিং পাইপের মাধ্যমে বালু আনা হচ্ছে। তবে অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। ফলে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার অবৈধ ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়।
অভিযানে লৌহজং থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন, কৃষিজমি ভরাট ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত