প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
সিরাজদীখানে ফসলি জমি রক্ষায় প্রশাসনের অভিযান, মাটি উত্তোলন ও বালুভরাটের সরঞ্জাম ধ্বংস
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে আবাদযোগ্য কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও ফসলি জমিতে বালুভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার জৈনসার ও মালখানগর ইউনিয়নের দুটি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
এসময় জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামে আবাদযোগ্য জমি থেকে মাটি উত্তোলন এবং মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামে ফসলি জমিতে অবৈধভাবে বালুভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে অভিযুক্তদের কাউকে পাওয়া না যাওয়ায় মাটি উত্তোলন ও বালুভরাটের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়, যাতে অবৈধ কার্যক্রম পুনরায় পরিচালনা করা না যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি কাটা এবং ফসলি জমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত