প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে জলাবদ্ধতা নিরসনে যুবদলের দিনব্যাপী কার্যক্রম
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান অংশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতু ও আশপাশের সার্ভিস সড়কে জমে থাকা জলাবদ্ধতা নিরসনে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে কেন্দ্রীয় যুবদল।
গতকাল শনিবার (১১ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি সিরাজদীখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির আওতায় সড়কের পাশে জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার এবং সার্ভিস সড়ক চলাচল উপযোগী করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
সোহেল আহমেদ রানা বলেন, আগামী ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে বরিশাল সফরে যাবেন। দক্ষিণাঞ্চলে এটি তাঁর প্রথম সফর। এ সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই জলাবদ্ধতা নিরসনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত