প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
সিরাজদীখানে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
এসময় উত্তর তাজপুর গ্রামে তিন যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফয়সাল হাওলাদার (১৮)কে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে রবিউল হাসান (২৩) ও অপু খান (২০)কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উত্তর তাজপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার, রতন খানের ছেলে রবিউল হাসান এবং মোবারক খানের ছেলে অপু খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত