প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিরাজদীখানে আলোচনা সভা
সিরাজদীখান প্রতিনিধি
"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাদানকারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং তরুণদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকারি সেবার পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত