বৈষম্যবিরোধী আন্দোলনে শ্রমিক সজল মোল্লা (৩০) হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে অধিকতর তদন্তের জন্য মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সদর থানা পুলিশের সাত দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার সকালে তাকে তাকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এ হাজির করা হয়। এসসয় পুলিশের আট দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ওই আদালতের বিচারক নুসরাত শারমিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে এদিন সকাল ৯ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে সদর থানা থেকে সাবেক সংসদ সদস্যকে আদালতে নেওয়া হয়।
এদিকে, গত ২২ জুন দিনগত রাত ১০ টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। বিএনপির সমাবেশে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় ঢাকার পল্টন থানায় ২০২৪ সালে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন ২৩ জুন সাবেক এ সংসদ সদস্যকে ঢাকার আদালতে পাঠানো হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরবর্তীতে ৩০ জুন দুপুরে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারকে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। পরদিন ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল হত্যা মামলায় তাকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এ হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মজুর করে। পরে ৪ জুলাই তাকে মুন্সীগঞ্জ সদর থানা হেফাজতে তাকে রিমান্ডে আনা হয়।
প্রসঙ্গত : গত বছরের ৪ আগষ্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুল থেকে কৃষি ব্যাংক মোড় পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শ্রমিক রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ডিপজল ও সজল মোল্লা নিহত হন। এদের সকলের বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। এরা সকলেই শ্রমিক ছিলেন। এতে ওই বছরের ২০ সেপ্টেম্বর নিহত সজলের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব এবং তার বাবা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহামদ মহিউদ্দিনসহ ৪৫১ জনের নামে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ হত্যা ও ৫ টি হত্যা চেষ্টার মামলা রয়েছে।#