প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক, ৫ মোটরসাইকেলসহ বিপুল সংখ্যক মাদক উদ্ধার
মো. মানিক মিয়া, লৌহজং -
মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি মোটরসাইকেলসহ বিপুল সংখ্যক মাদক উদ্ধার করা হয়েছে। আজ (১৩ জুলাই) সোমবার সকালে পদ্মা সেতুর উত্তর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তার নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জের বাপ্পী চত্ত্বর এলাকা থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজিব পাইককে আটক করা হয়।
পুলিশের অভিযানে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে দুইটি মোটরসাইকেল, এক হাজার একশত পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম আরও জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক অর্জুন দাস, পদ্মা সেতু উত্তর থানায় অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন, পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত