জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে মুন্সীগঞ্জ শহরে বৃক্ষরোপন করেছে জেলা যুবদল। গতকাল শুক্রবার বিকেল ৩ টার দিকে জেলা শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার পতাকা একাত্তর চত্বরে এ বৃক্ষরোপন করে। এসময় কৃষ্ণচূড়া, পলাশ ও কাঠগোলাপের চারা রোপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন।
জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মু. মাসুদ রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, সদর উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মো. নুর হোসাইন, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, মাকসুদুল আলম বাবু, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন হোসেন প্রমুখ।#