প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
সিরাজদিখানে অবৈধভাবে কৃষিজমি ভরাট করায় ড্রেজারের পাইপ অপসারণ, সরঞ্জাম বিনষ্ট
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে কৃষিজমি ভরাটের দায়ে ড্রেজারের পাইপ অপসারণ এবং ভরাটকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাহেরঘাটা গ্রামের ল্যাংড়া মার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
এসময় বাহেরঘাটা গ্রামের ল্যাংড়া মার্কেটের পাশে কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাটের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় কৃষিজমি ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ অপসারণ করা হয় এবং বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, কৃষিজমি রক্ষা এবং জনস্বার্থে অবৈধভাবে জমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত