প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
কমিটি ঘোষনায় জেলা কমিটি নিয়ে বিতর্ক
নিজস্ব প্রতিবেদক
টঙ্গীবাড়ি উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে সভাপতি আক্তারুজ্জামান রাজীব ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান।
এর মধ্যে আখতারুজ্জামান রাজিবকে পূর্বে দল থেকে বহিষ্কার করা হয়। তবে ৫ আগষ্টের পরে সারাদেশে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে সপদে ফিরেছেন। তবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান ২০২৩ সালে ৭ ফেব্রুয়ারি স্বেচ্ছায় সংগঠন থেকে পদত্যাগ করেছিলেন।
স্বেচ্ছায় সংগঠন থেকে পদত্যাগকারী নেতার মাধ্যমে কিভাবে উপজেলা কমিটি গঠন হতে পারে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটি সংশ্লিষ্টরা ।
এ বিষয়ে আল-আমিন মোল্লা, পলাশ কান্তি ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজীব মুঠোফোন একাধিকবার ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।
সাধারন সম্পাদক ফেরদৌস আলম খান বলেন, বিষয়টি জানি না। আপনি কেন্দ্রীয় কমিটির সাথে যোগযোগ করেন।
এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ-সম্পাদক আব্দুর রহমান জীবনের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, পূর্বে ছাত্রলীগের রাজনীতি করেছে এমন নেতাদের নিয়েই কমিটি অনুমোদন হচ্ছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত