প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
রাজনগরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু তৈয়ব সনেটের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সিরাজদীখান প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু তৈয়ব সনেট ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। একই সঙ্গে তিনি এলাকায় জুয়া খেলার প্রতিবাদ করায় অগ্নিসংযোগের শিকার প্রবাসী কাজী ইয়ানুরের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় এই গণসংযোগ করা হয়। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগের আগে তিনি রাজনগর ইউনিয়নের নয়ানগর গ্রামে যান। সেখানে জুয়া খেলার প্রতিবাদ করায় অগ্নিসংযোগের শিকার প্রবাসী কাজী ইয়ানুরের বাড়ি পরিদর্শন করেন। আবু তৈয়ব সনেট ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।
গণসংযোগ ও ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা মাকসুদ বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মামুন, মো. শহিদুল্লাহ বাবু, মোহাম্মদ জাকির খান, মো. আবুল হোসেন খোকন, মো. শহিদ খান, যুবদল নেতা ইলিয়াস, মো. রফিকুল ও মো. শামীম প্রমুখ।
অগ্নিকাণ্ডের ওই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আবু তৈয়ব সনেট বলেন, এ ধরনের জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।পাশাপাশি তিনি ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত