প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
সিরাজদীখানে বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ঐতিহ্যবাহী রাজনগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু তৈয়ব সনেটের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান।
সভায় উপস্থিত ছিলেন এডহক কমিটির সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ আজাহার হোসেন, অভিভাবক সদস্য মো. মাসুদ রানা, রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা মাকসুদ বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মামুন, মো. শহিদুল্লাহ বাবু, মোহাম্মদ জাকির খান, মো. আবুল হোসেন খোকন, মো. শহিদ খান, যুবদল নেতা ইলিয়াস, মো. রফিকুল ও মো. শামীম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবির উদ্দিন, শিক্ষক নির্মল বিশ্বাস, দীপক মণ্ডলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত