প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
গজারিয়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ডা. হামিদা মুস্তফা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রিগান মোল্লা, উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ইসহাক আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গজারিয়া উপজেলা শাখার আহ্বায়ক সেলিম মিয়া, সদস্য সচিব ইউসুফ হাসান প্রমুখ।
সভায় বক্তারা জুলাই শহিদ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা শহিদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত