যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতার,
কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য অহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো. তোহা মিয়া আখন। আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. লিয়াকত হোসেন , এইচ.এম.শাহ আলম মোল্লা, পরিমল চন্দ্র ঢালী, রেজুনা খাতুন, মোন্তাছির রহমান। কলেজ শাখার প্রভাষক মো.শামসুল আলম, খুশিলাল রায়, মো.ফরহাদ মিয়া,সহকারী শিক্ষক মুহাম্মদ শাহীন মিঞা, আনোয়ার হোসাইন,এনায়েত করিম,ফিরোজ মিয়া, প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। নতুন প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা।