মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিবেশ বান্ধব ও পাকা রাস্তা রক্ষায় সরকারী রাস্তার পাশে রোপন করা গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।
সম্প্রতি উপজেলার ষষ্ঠগ্রাম ইসলামিয়া মাদ্রাসা মসজিদ ও কবরস্থানে চলাচলে সরকারী রাস্তার পাশে রোপন করা বেশ কিছু পরিবেশ বান্ধব মেহগুনি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠে পারাগাঁও গ্রামের রহিম বক্সের ছেলে অহিদুল ইসলামের বিরুদ্ধে।
স্থানীয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার কুকুটিয়া ও তন্তর ইউনিয়ন সীমান্তবর্তী ষষ্টগ্রাম ইসলামীয়া মাদ্রাসা, মসজিদ ও করবস্থান গামী পাকা রাস্তার পাশে রোপন করা বেশকিছু মেহগুনি গাছ রোপন করা হয়। গত বুধবার দুপুরে পার্শ্ববর্তী জমির মালিক অহিদুল এসে রোপন করা প্রায় ৩২টি গাছ রাস্তা থেকে উপড়ে ফেলে দিয়ে ক্ষতি সাধন করে। এ সময় মাদ্রাসার কেয়ারটেকার আসলাম এসে গাছ উপড়ে ফেলতে নিষেধ নিয়ে করলে অহিদুল তাকে ও মাদ্রাসা কর্তৃপক্ষকে অকর্থ্য ভাষা গালিগাল শুরু করে এবং পুনরায় রাস্তায় গাছ রোপন করলে নানা প্রকার ক্ষতি করবে বলে হুমকি দেয়।
মাদ্রাসা মসজিদ কমিটির সিরাজ মিয়া অভিযোগ করে বলেন, অহিদুল আমার গ্রামের বাসিন্দা সে প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার পাশে লাগানো গাছগুলো উপড়ে ফেলেছে। রাস্তার পাশে গাছ না থাকলে যেকোন সময় রাস্তা ভেঙ্গে যেতে পারে। তাই আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ গাছগুলো রোপন করেছিলাম।
কেন গাছ উপড়ে ফেলেছে জানতে অভিযুক্ত অহিদুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেন খান জানান, রাস্তার পাশে লাগানো গাছ কেউ উপড়ে ফেলতে পারে না। এব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে পুলিম আইনানুগ ব্যবস্থা নিবে।