প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
টঙ্গীবাড়িতে থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযা চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গীবাড়ি উপজেলার বলই গ্রামের শাহজাহান খান সাজু (৪৮), নশংকর গ্রামের মন্টু শেখ (৪২), মধ্য পাইকপাড়া গ্রামের করিম বেপারী (৫২), দক্ষিণ বেতকা গ্রামের শুভ বাগজা (২৮) এবং চাষিরী গ্রামের মোহাম্মদ আলী (৪৬)।
পুলিশ সুত্রে জানাযায়, শাহজাহান খান সাজু মুন্সীগঞ্জ সদর থানার একটি হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া মন্টু শেখও মুন্সীগঞ্জ সদর থানার হত্যা, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের একটি মামলার আসামি।
অন্যদিকে, গ্রেফতারকৃতদের মধ্যে করিম বেপারী আব্দুল্লাহপুর ইউনিয়ন আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শুভ বাগজা বেতকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মোহাম্মদ আলী আউটশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই জন সদর থানার মামলার আসামী তাদেরকে সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদের টঙ্গিবাড়ি থানার মামলায় শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত