প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
গজারিয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহতের নাম সৈকত আহমেদ (২৫)।
সে টেঙ্গারচর ইউনিয়নের উত্তর শাহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে। তিন বছরের সংসারজীবনে তার ১৮ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
নিহত সৈকতের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘তিন বছর আগে একই ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের খোরশেদ আলমের মেয়ে খামিশা আক্তারের সাথে পারিবারিকভাবে আমার ছেলের বিয়ে হয়। তিন বছরের সংসারজীবনে তাদের আঠারো মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। আমি পেশায় একজন জেলে। শনিবার (১৮ জুলাই) সকালে আমি জাল দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে ছেলের খবর পাই। সকাল সাড়ে নয়টার দিকে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেন। ঢাকা নিয়ে যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে সকাল সাড়ে দশটার দিকে সে মারা যায়। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো দাম্পত্য কলহ ছিল কিনা তা আমি জানি না।’
এদিকে নিহতের শাশুড়ি খাদিজা আক্তার রোজিনা বলেন, ‘আমার মেয়ে ও মেয়ে জামাইয়ের মধ্যে সম্পর্ক একেবারে স্বাভাবিক ছিল। ঘটনার সময় মেয়ে আমাদের বাসায় ছিল। সে কী কারণে এই কাজ করল, তা আমাদের জানা নেই।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাবির হোসেন বলেন, ‘খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত