মুন্সীগঞ্জে জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৮ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা শহরের গণগ্রন্থাগারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এ আয়োজন করা হয়।
জেলা গণগ্রন্থাগারে সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩টি গ্রুপে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। আবৃত্তি প্রতিযোগিতা 'ক' গ্রুপের পঞ্চম থেকে অষ্টম, 'খ' গ্রুপের নবম থেকে দশম 'গ' গ্রুপের স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীর জন্য 'জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কবিতা।
রচনা প্রতিযোগিতা 'ক' গ্রুপের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য 'আমার দেখা জুলাই, 'খ' গ্রুপের নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য জুলাই গণঅভ্যুত্থান :পটভূমি, তাৎপর্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন, , 'গ' গ্রুপের স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীর জন্য জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় ঐক্য, চিত্রঙ্কন প্রতিযোগিতা 'ক' গ্রুপের শিশু থেকে দ্বিতীয় শ্রেণির জন্য উম্মুক্ত, 'খ' গ্রুপের জন্য তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির জন্য আমার চোখে জুলাই, 'গ' গ্রুপের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উম্মুক্ত। এসময় উপস্থিত ছিলেন, সৌদি আরব রিয়াদ অবস্থিত বি.আই.এস. ই.এসের সাবেক অধ্যক্ষ করীম রেজা,জেলা সরকারি গণগ্রন্থাগার সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকার, কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. তোহা মিয়া আখন ও প্রভাষক মো. ফরহাদ মিয়া প্রমুখ।