প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
সিরাজদীখানে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুকুরের পানি থেকে সম্ভু ভদ্র (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সম্ভু ভদ্র ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে ভাটিংভোগ গ্রামের রাস্তার পাশে অবস্থিত একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি চা পান করতে আসেন। এ সময় তাঁরা পাশের শ্যামল নামের এক ব্যক্তির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে সিরাজদীখান থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাঁর পরিচয় শনাক্ত করে।
বৃদ্ধের প্রতিবেশীরা জানান, সম্ভু ভদ্র দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পূর্বে ব্রেইন স্ট্রোক করায় তিনি মানসিকভাবেও অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তিনি পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যান এবং পানিতে ডুবে মারা যান।
এ বিষয়ে সিরাজদীখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, বৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রাতের কোনো একসময় বের হয়ে অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে যান। এ ঘটনায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। পুলিশ ঘটনাটিকে একটি স্বাভাবিক দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে গণ্য করছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত