প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
গজারিয়ায় জুলাই শহিদ মেহেদীকে স্মরণে সভা ও মিলাদ মাহফিল.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অবস্থিত গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিস্ট) পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী জুলাই শহিদ মেহেদীকে স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মামুন শরীফের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার সৈয়দ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহিদ মেহেদীর বাবা সানাউল্লাহ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদ, দৈনিক আমার দেশ পত্রিকার গজারিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, জিস্ট পলিটেকনিকের একাডেমিক ইনচার্জ রিফাত শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে শহিদ মেহেদীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে তাঁর জীবন, শিক্ষা ও দেশপ্রেম নিয়ে আলোচনা করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে শহিদ মেহেদীর বাবা সানাউল্লাহ মিয়া বলেন, তাঁর ছেলে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকার পাইনাদী-সিদ্ধিরগঞ্জ পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মেহেদী জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং ভবিষ্যতে একজন প্রকৌশলী হয়ে দেশের সেবায় কাজ করার স্বপ্ন দেখতেন। তিনি তাঁর ছেলেসহ জুলাই আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত