প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
সিরাজদীখানে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক নিয়ন্ত্রণ, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন এবং চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফউল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. আরিফ আনোয়ার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, যানজট নিরসন, অবৈধ বালু উত্তোলন ও ভরাট বন্ধ এবং জননিরাপত্তা জোরদারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আলোচিত বিষয়গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত