প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ
আকিব উর রহমান, মুন্সীগঞ্জ
জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ বৃক্ষরোপন করেছে সদর উপজেলা প্রশাসন। শনিবার দিনব্যাপি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় স্থানীয় ও প্রবাসীদের তৈরি করা সড়কে এ বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়। কার্যক্রমের উদ্ধোধন করে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।
বৃক্ষরোিনে সেচ্ছাসেবক হিসাবে অংশনেয় বিডি ক্লিন মুন্সিগঞ্জ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সিগঞ্জ জেলা ইউনিট ও সরকারি হরগঙ্গা কলেজ রেড ক্রিসেন্ট টিম। দিনভর কর্মসূচিতে পাঁচশতাধিক বিভিন্ন ফলদ ও বনজ গাছে চারা গাছ রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, জনগণ এবং দেশের জন্য আমরা তৎপর। এই প্রত্যন্ত গ্রাম গুলোতে দায়বদ্ধতার জায়গা হতে বৃক্ষরোপন করা হলো। এই সড়কটি স্থানীয় ও প্রবাসীরা তৈরি করেছেন। তাদের সুন্দর কাজের সহযোগী হিসাবে এ বৃক্ষরোপন করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত