প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে সিরাজদীখানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নতুন কুঁড়ি স্পোর্টসে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন নিবন্ধন বুথ স্থাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহার, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিঞা, রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদরাসার সুপাররা।
সভায় নতুন কুঁড়ি স্পোর্টসে উপজেলার শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন নিবন্ধন কার্যক্রম সহজ, কার্যকর ও সবার জন্য সহজলভ্য করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে অনলাইন নিবন্ধন বুথ স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রচার-প্রচারণা জোরদার এবং নিবন্ধন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, প্রতিভাবান শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচিকে সফল করতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত