প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
সিরাজদীখানে শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও মাদরাসা প্রধানদের সঙ্গে মতবিনিময়
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদরাসার প্রধানদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা কামরুন্নাহার, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিঞা, রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদরাসার সুপাররা।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষার ফলাফল উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিষ্ঠানপ্রধানরা শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও রুম্পা ঘোষ বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার মাধ্যমিক শিক্ষার গুণগত মান আরও উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত