মুন্সীগঞ্জে প্রেসক্লাবে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
জেলার চলমান ও সম্ভাব্য উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই

উন্নয়নোর লক্ষ্যে ২ লাখ টাকা অনুদান

১০ লাখ টাকার প্রকল্প দেওয়ার ঘোষণা
মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ জেলার চলমান ও সম্ভাব্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নানা বিষয় সাংবাদিকদের অবহিত করেন। জেলা প্রশাসক বলেন, কর্মকাণ্ডের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন, অবকাঠামোগত উন্নয়ন, মাদক বিরোধের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং বালুমহল বিলুপ্তকরণসহ জেলার উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক গুরুত্বসহকারে মতামত গ্রহণ করেন।
এছাড়া অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের আবেদন করা প্রস্তাবিত জমি বরাদ্দের ফাইল সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে প্রেরণের সময় জেলা প্রশাসক হিসেবে আমি প্রেসক্লাবের পক্ষে সুপারিশ করবো। একই সঙ্গে জেলা প্রশাসক প্রেসক্লাবের উন্নয়নের জন্য তার পক্ষ থেকে দুই লাখ টাকা শুভেচ্ছা অনুদান প্রদান এবং জেলা পরিষদের মাধ্যমে ১০ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ার ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি বলেন, রাজধানী ঢাকা থেকে ২৭ কিলোমিটার দুরত্বের ঐতিহ্যবাহী জেলা জেলা মুন্সীগঞ্জের সার্বিক উন্নয়নসহ প্রেসক্লাবের উন্নয়ন করাও আমাদের দায়িত্ব।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রেসক্লাবের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, জেলার উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে এবং প্রেসক্লাবের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাবেক তিন সভাপতি যথাক্রমে শহীদ ই হাসান তুহিন, কাজী সাব্বির আহমেদ দীপু, রাসেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।