প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
সিরাজদীখানে অবৈধ বালু ভরাটে ১০ দিনের কারাদণ্ড, পাইপ বিনষ্ট
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু ভরাট করায় মো. কুরবান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু ভরাটের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ লোহার পাইপ বিনষ্ট করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের নাইশিং গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
অভিযানে নাইশিং গ্রামে ড্রেজার ও লোহার পাইপ বসিয়ে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু ভরাটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বালু ভরাটে ব্যবহৃত বিপুল পরিমাণ লোহার পাইপ বিনষ্ট করেন। একই সঙ্গে অবৈধ বালু ভরাটের দায়ে জড়িত কোরবান আলীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন,অনুমোদনহীনভাবে বালু ভরাট ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান ‘
জিরো টলারেন্স। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও ভরাটকারীদের বিরুদ্ধে নিয়মিত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত