প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
গজারিয়ায় অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে জব্দ করা তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৬টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
গতকাল মঙ্গলবার বিকালে গজারিয়া ট্রলার ঘাটে মেঘনা নদীর পাড়ে উপজেলা মৎস্য অফিসের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ জানান, কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জালে ছোট বড় সব ধরনের মাছ ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে, ফলে প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।##
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত