প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
গজারিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গজারিয়া পাইলট গার্লস হাইস্কুলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাষ্ট্র প্রবাসী সেলিম ঠাকুর।
বিশেষ অতিথি ছিলেন গজারিয়া পাইলট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহা, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আমির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি বিদ্যালয়, অভিভাবক ও এলাকার জন্যও গর্বের বিষয়। তারা বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা এবং শিক্ষকদের আন্তরিক দিক নির্দেশনার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেন মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত