মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
 
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
 
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সর্বস্তরের জনগণের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করা হয়।