প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
টঙ্গীবাড়িতে ঝুঁকিপূর্ণ ব্রিজ প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং এলাকার এই গুরুত্বপূর্ণ ব্রিজটির ঠিক মাঝখানের বড় একটি অংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন এই ব্রিজ পারাপার করছে। সামান্য অসতর্কতায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয় গাড়িচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির এমন বেহাল অবস্থা থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সংস্কার বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে প্রতিদিন চরম ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের সময় বা বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত