প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান: মীর সরফত আলী সপু
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, র্যালি ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বর্ষা মৌসুমে প্রতিবছরই ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পায়। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। এ জন্য বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, বিএনপি নেতা নুরুজ্জামাল শিকদার, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসীম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত