প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
বিশেষ প্রতিবেদক
জেলায় জুলাই মাসে বিভিন্ন মামলায় গ্রেফতার ৬০১ জন
বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
গত জুলাই মাসে মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় পুলিশের অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে। জেলা পুলিশ বিভাগের গ্রেফতার অভিযানের জুলাই মাসের ৩১ দিনে উপরোক্ত আসামীদর গ্রেফতার করে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যরা।
দায়িত্বশীল সূত্র জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশে মুন্সীগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যরা জেলার ৬টি থানা এলাকায় অভিযান চালায়। এ সময়ে পুলিশ ৬০১ জনকে গ্রেফতার করেছে।
দিনওয়ারী হিসেবে দেখা গেছে, গত ১ জুলাই গ্রেফতার করা হয় ২৯ জন, ২ জুলাই গ্রেফতার করা হয় ১৬ জন, ৩ জুলাই গ্রেফতার করা হয় ২০ জন, ৪ জুলাই গ্রেফতার করা হয় ২৪ জন, ৫ জুলাই ১৯ জন, ৬ জুলাই ৩৪ জন, ৭ জুলাই ২২ জন, ৮ জুলাই ৩৩ জন, ৯ জুলাই ২০ জন, ১১ জুলাই ৪০ জন, ১২ জুলাই ১৭ জন, ১৩ জুলাই ৩ জন, ১৪ জুলাই ২৩ জন, ১৫ জুলাই ৩ জন, ১৬ জুলাই ৩৭ জন, ১৮ জুলাই ৩৮ জন, ১৯ জুলাই ১৯ জন, ২০ জুলাই ১৯ জন, ২১ জুলাই ১৯ জন, ২২ জুলাই ১৯ জন, ২৩ জুলাই ২১ জন, ২৪ জুলাই ১৮ জন, ২৫ জুলাই ১৭ জন, ২৬ জুলাই ১৭ জন, ২৭ জুলাই ২১ ওন, ২৮ জুলাই ২৫ জন, ৩০ জুলাই ৩১ জন এবং ৩১ জুলাই ২১ জনকে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যরা।
সেই হিসেবে গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এক মাসে ৬০১ জন আসামীকে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ অন্যান্য মাদক উদ্ধার করা হয়।