মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে স্বজন সমাবেশের উদ্যোগ
গানে গানে সন্ধ্যা, লাবনীর সুরের মূর্ছনায় মুগ্ধ দর্শক
" মাদকের বিষাক্ত ধোঁয়া নয়, সুরের আলোয় হোক জয়" এই স্লোগানকে সামনে রেখে দৈনিক যুগান্তরের পাঠক ফোরাম স্বজন সমাবেশ মুন্সীগঞ্জে গানে গানে সন্ধ্যা শিরোনাম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বজনের সাধারণ সম্পাদক, সাংবাদিক কন্ঠশিল্পী সোনিয়া হাবিব লাবনী। ছোট্ট সোনামণি স্বীকৃতি অধিকারীর গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সমাজসেবক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গানের সুরের মূর্ছনায় মুগ্ধ হন। আগত দর্শকরা তাদের অভিব্যক্তি প্রকাশে মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে "মাদকের বিষাক্ত ধোঁয়া নয়, সুরের আলোয় হোক জয়" এই স্লোগানকে ধারন করে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ আরিফ উল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবুর রহমান শেখ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ুন ফরিদী, অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন, গোলাম মোস্তফা, মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, সাংবাদিক মাহবুবুর আলম লিটন, জুয়েল রানা। মানবিক শিহাবের সঞ্চালনায় আরো সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট আক্তারুজ্জামান আবুল, অ্যাডভোকেট শাহ আলম। যন্ত্রশিল্পী ছিলেন তবলায় বাদল সাহা, কি-বোর্ডে মজনু শাই, অক্টোপ্যাডে জীবন, গিটারে নয়ন।
#