প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
লৌহজংয়ে দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত
লৌহজং প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে দুই ইলিশ পরিবহনের বাসের সংঘর্ষে কালু চৌকিদার (২৭) নামক এক হেলপার নিহত হয়েছেন। আজ (০২ আগষ্ট) রোববার বিকেল ৪টার দিকে লৌহজং-মাওয়া সড়কের মালিরঅংক বাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রী উঠানোর জন্য মালিরঅংক বাজারে দাঁড়িয়ে ছিল একটি ইলিশ পরিবহনের বাস। এ সময় পেছন থেকে আসা একই পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে দুই বাসের মাঝে চাপা পড়েন হেলপার কালু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম জানান, নিহত কালু মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা এবং লৌহজং এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় ঘাতক বাসের চালক লিটন শেখকে (৪২) আটক করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং নিহত কালু চৌকিদারের মা তাসলিমা বেগম বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেছেন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।#
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত