প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
সম্ভাব্য মেয়র প্রার্থী শাহাদাত হোসেন সরকার বলেন "মানবিক দায়িত্ববোধ থেকেই মশক নিধন কার্যক্রমের উদ্যোগ নিয়েছি"
কাজী দীপু ও নাজির হোসেন
সম্ভাব্য মেয়র প্রার্থী শাহাদাত হোসেন সরকার বলেন
"মানবিক দায়িত্ববোধ থেকেই মশক নিধন কার্যক্রমের উদ্যোগ নিয়েছি"
মশক নিধন কার্যক্রম আগামী অক্টোবর মাস পর্যন্ত চলমান থাকবে
চব্বিশের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মুন্সীগঞ্জ পৌরসভার নাজুক অবস্থা। তারপরও বর্তমান পৌর কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিয়েছে। আর মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ায় পৌর কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শহরবাসীকে জনসচেতনতার জন্য মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ বাস্তবায়ন করার কাজ চালিয়ে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে মুন্সীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. শাহাদাত হোসেন সরকার উপরোক্ত কথা বলেন।
জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন সরকার মুন্সীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিটি মহল্লায় এবং মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ধারাবাহিক মশক নিধন কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে পৌরসভার ৯টি ওর্য়াডের মহল্লাগুলোতেও ধারাবাহিকতায় চলছে এ কার্যক্রম।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী মো. শাহাদাত হোসেন সরকার বলেন, জেনারেল হাসপাতাল কেন্দ্রিক ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কোনো একদিনের নয়, অব্যাহত থাকবে। তার ভাষ্য, জেলাবাসীর চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। তাই রোগী ও তার স্বজনদের বাড়তি ঝুঁকি থেকে রক্ষা জন্য জেনারেল হাসপাতালে স্প্রে মেশিন ও মশক নিধনের রাসায়নিক সরবরাহ করে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্যোক্তা শাহাদাত হোসেন সরকার বলেন, প্রতিদিন স্প্রে মেশিনের মাধ্যমে জেনারেল হাসপাতালের বিভিন্ন স্থানে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। বিশেষ করে ড্রেন-নালা, ময়লার স্তূপ ও সম্ভাব্য প্রজননস্থল গুলোকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা। মানবিক দায়িত্ববোধ থেকেই একঝাঁক স্বেচ্ছাসেবী সদস্যরা আন্তরিকতার সঙ্গে মশা নিধন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শাহাদাত সরকার বলেন, এর আগে গত ২১ জুলাই ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩০টি স্প্রে মেশিন বিতরণ করা হয়। পরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মন্দিরগুলোর জন্য আরও ৩টি স্প্রে মেশিন দেওয়া হয়। স্থানীয় স্বেচ্ছাসেবীরা এসব মেশিন ব্যবহার করে নিজ নিজ এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন।
শাহাদাত হোসেন সরকার বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজিক ও ব্যক্তি উদ্যোগও গুরুত্বপূর্ণ। এ ভাবনা থেকেই মানবিক দায়িত্ববোধ থেকে পৌরসভাজুড়ে পরিচালিত জনস্বাস্থ্য সুরক্ষায় এই স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম। তিনি আরও বলেন, বর্তমানে মুন্সীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি মহল্লায় পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আগামী অক্টোবর মাস পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত