প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
৯ মাদক মামলার আসামি গ্রেপ্তার, মুন্সীগঞ্জে ডিবির অভিযানে উদ্ধার ৫০ পিস ইয়াবা
মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯টি মাদক মামলার আসামি শাহীন হাওলাদার (৪৮)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গাভাঙ্গা এলাকার একটি তিনতলা ভবনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক কারবারি শাহীন হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের আরও জানায়, গ্রেপ্তার হওয়া শাহীন হাওলাদারের বিরুদ্ধে এর আগেও ৯টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলাজুড়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত