প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মুন্সীগঞ্জে সাংস্কৃতিক আয়োজন
আবু সাঈদ দেওয়ান সৌরভ
মুন্সীগঞ্জে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা, আত্মত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্নকে তুলে ধরতে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম।
এছাড়া উপপরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা কালচারাল অফিসার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে সাহস, আত্মত্যাগ, ন্যায়বোধ ও দেশপ্রেমের এক গৌরবময় অধ্যায়। ‘গানে গানে জুলাই’ কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস, চেতনা ও দেশপ্রেম পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও দেশপ্রেমভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত