প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
গজারিয়ায় সোলায়মান শাহ লেংটার ২১তম ওফাত উপলক্ষে তিন দিনব্যাপী ওরশ সম্পন্ন.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে আধ্যাত্মিক সাধক হযরত সোলায়মান শাহ লেংটার ২১তম পবিত্র ওফাত দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
গদিনশীল প্রধান খাদেম মিলন শাহ লেংটার তত্ত্বাবধানে আয়োজিত এ ওরশে দেশের বিভিন্ন জেলা থেকে আশেক-ভক্ত, পাগল ফকির, তরিকতপন্থী সুন্নি আলেম ও বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ কাফেলাসহ অংশ নেন।
শনিবার শুরু হওয়া এ ওরশ সোমবার মিলাদ, জিকির, দোয়া ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। ওরশকে কেন্দ্র করে দরবার শরীফ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বর্ণিল আলোকসজ্জা করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের দোকানপাট বসে এবং রাতে চাতক পাখি লালন গোষ্ঠীর পরিবেশনায় আধ্যাত্মিক গানের আসর অনুষ্ঠিত হয়। এতে দর্শক-শ্রোতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ওরশের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন হযরত ওয়াহেদ আলী শাহ লেংটা, হযরত আলী শাহ লেংটা, দরবার শরীফের প্রধান খাদেম মিলন শাহ লেংটাসহ বিভিন্ন দরবার শরীফের খাদেম, আশেক-ভক্ত ও পাগল ফকিররা।
প্রধান খাদেম মিলন শাহ লেংটা বলেন, “আগের বছরের মতো এবারও ওরশ সম্পূর্ণ মাদকমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ওরশ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে আইনশৃঙ্খলা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। মিলাদ, জিকির, দোয়া ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত