প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
টঙ্গিবাড়ীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা
টঙ্গিবাড়ী প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ফ্যামেলি কার্ড তথ্যভান্ডার প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তথ্য সংগ্রহকারী (গণনাকারী) ও সুপারভাইজার পদে আবেদনকারীরা অংশগ্রহণ করেন।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, তথ্য সংগ্রহকারী (গণনাকারী) পদে মোট ৩১৯ জন আবেদন করেছেন। তাদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে ৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া সুপারভাইজার পদে ৬৩ জন আবেদন করেছেন, যেখান থেকে ৮ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে, যাতে ফ্যামেলি কার্ড তথ্যভান্ডার প্রণয়নের কাজ দক্ষ ও নির্ভুলভাবে বাস্তবায়ন করা যায়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত