প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
আজ শহরে জেলা ছাত্রদলের উদ্যোগে "সবার আগে বাংলাদেশ "শীর্ষক আলোচনা সভা ও কনসার্ট
কাজী দীপু
আজ শহরে জেলা ছাত্রদলের উদ্যোগে
"সবার আগে বাংলাদেশ "শীর্ষক আলোচনা সভা ও কনসার্ট
আজ ৪ আগষ্ট মঙ্গলবার "সবার আগে বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা ও কনসার্ট
অনুষ্ঠিত হবে। আর এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ছাত্রদল।
আলোচনা সভায় জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি জাহিদুর রহমান জামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোমান হোসেনের সঞ্চালনা করবেন।
জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি জাহিদুর রহমান জামাল বলেন, আজ মঙ্গলবার ৪ আগষ্ট বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হবে "সবার আগে বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা ও কনসার্ট। এ অনুষ্ঠান আয়োজনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের অনুমতি নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকাস্থ জেলা বিএনপির কার্যালয়ে সামনের সড়কে আয়োজিত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার সকল প্রস্তুতি সম্পন্ন। ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা সক্রিয় হয়ে কাজ করেছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত