প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
মুন্সীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে ঘন্টাব্যাপী অফিস ঘেরাও জনতার
বিশেষ প্রতিবেদক
মুন্সীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে ঘন্টাব্যাপী অফিস ঘেরাও জনতার
মুন্সীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎয়ের দাবিতে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় গ্রাহকরা। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় জোনাল অফিসে এঘটনা ঘটে। এতে অংশনেয় শতাধিক নারী-পুরুষ। এসময় অফিসে থাকার কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পরে। ঘন্টাব্যাপি বিক্ষোভে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিক্ষোভকারীরা জানান, দিনের বড় একটি সময় বিদ্যুৎহীনতায় থাকতে হচ্ছে তাদের। এতে তীব্র গরমে জনজীবনের নাজেহাল অবস্থা। দিনদিন সংকট বাড়ায় চরম বিপাকে পড়তে হচ্ছে নাগরিকদের। অনেকে হয়ে পড়ছে অসুস্থ।
সাকিব আহমেদ বাপ্পি জানান, পাশের জেলায় নারায়ণগঞ্জে কারেন্ট আছে কিন্তু আমার জেলায় কারেন্ট নাই। ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা ও ঠিকঠাক মতো বিদ্যুৎ পাচ্ছি না , গরমে থাকতে পারছি না ভিআইপি লাইনে বিদ্যুৎ থাকে কিন্তু সাধারণ মানুষের লাইনে বিদ্যুৎ থাকছে না । এর একটি সুরাহা চাই ।
দক্ষিন কোর্টগাও এলাকা থেকে আসা এক নারী বলেন, গত এক মাস ধরে সমস্যা হচ্ছে, ঠিকঠাক মতো নামাজও পড়তে পারছিনা, নামাজের ওয়াক্তে বিদ্যুৎ থাকছে না। রাত বারোটার পর থেকে তিন ঘণ্টার মত বিদ্যুৎ থাকেনা।
আরো কয়েকজন জানান, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রয়োজনীয় প্রতিষ্ঠানে যথাযথ সেবা দেওয়া যাচ্ছে না । এতে সব কাজে ব্যাঘাত ঘটছে ।
এদিকে এসময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎয়ের সরবরাহের জন্য ২৪ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্থান ত্যাগ করে বিক্ষোভকারীরা।
এবিষয়ে মুন্সীগঞ্জে পল্লী বিদ্যৎ সমিতির জেনারেল ম্যানেজার বলেন, আমাদের সরবরাহে ঘাটতি থাকায় গ্রাহক পর্যায়ে লোডশেডিং করতে হচ্ছে। যেমন আজ ১৬৪মেঘাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে, সরবরাহ রয়েছে ১১৪ মেঘাওয়াট তাই ৫০মেঘাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। সরবরাহ বাড়লে সমস্যা নিরসন হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত