প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোস্তফা জামান সমুদ্রর কবর জিয়ারত ও স্মরণে বৃক্ষরোপণ
সিরাজদীখান প্রতিনিধি
মহান জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদ মো. মোস্তফা জামান (সমুদ্র)-এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় তাঁর কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ মোস্তফা জামান (সমুদ্র)-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তাঁর স্মৃতিকে চিরসবুজ করে রাখতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, শহীদ মোস্তফা জামান (সমুদ্র)-এর বাবা মো. মনিরুজ্জামান তাজল, মা মাসুদা জামান এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা হাবিবুর রহমান। এ সময় শহীদের পরিবারের সদস্যরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে শহীদদের ত্যাগ ও অবদান তুলে ধরা এবং তাঁদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত