প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
১ ঘণ্টা বিদ্যুৎ, ২ ঘণ্টা অন্ধকার—টঙ্গীবাড়িতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
মোজাফফর হোসেন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় কয়েকদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১ ঘণ্টা বিদ্যুৎ থাকার পর টানা ২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। ফলে তীব্র গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। প্রচণ্ড গরমে অনেক শিশু ঘুমাতে না পেরে কান্নাকাটি করছে। বৃদ্ধ ও রোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং বিদ্যুৎনির্ভর ব্যবসা-প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়েছে।
একাধিক বাসিন্দা জানান, প্রতিদিনই বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক। একই সঙ্গে লোডশেডিংয়ের প্রকৃত কারণ জানিয়ে জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
টঙ্গীবাড়িবাসীর প্রত্যাশা, দ্রুত এ সমস্যার সমাধান করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে তীব্র গরমে মানুষ কিছুটা স্বস্তি ফিরে পায়।
ঘনঘন লোডশেডিং এর বিষয়ে টঙ্গীবাড়ি পল্লি বিদ্যুত অফিসের ডি জি এম আব্দুস সালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন লোডশেডিং কবে শেষ হবে সে বিষয়ে জানা নেই তবে আমরা যতটুকু বিদ্যুৎ পাই ততটুকুই বন্টন করে থাকি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত